

প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় বিগত সরকারের আমলে মামলা হামলা জেল জুলুম খেয়ে আজও মাঠে আছে মোঃ জসিম মাতুব্বর।
মোঃ জসিম মাতুব্বর হচ্ছেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ী মৃত্যু রহিম মাতুব্বর এর ছেলে। ছোট বেলা থেকে মোঃ জসিম মাতুব্বর জিয়াউর রহমানের আদর্শে সাবেক প্রধাণমন্ত্রি মরহুম বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি’তে যোগদান করেন। জসিম মাতুব্বর বলেন, আমি ছাত্র জীবন থেকে বিএনপি করে আসছি। আমি রতনদী তালতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পাল করে আসছি। সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করতে গিয়ে মিথ্যা মামলা জেল জুলুম মাডার মামলা খেতে হয়েছে তার পরেও দলেল সিদ্ধান্তের বাহিরে কখনো যাইনি ও যাবনা। আমরা তৃনমূল নেতারা বিএনপি চেয়ারম্যান প্রধাণমন্ত্রি নির্দেশে কাজ করতে চাই, জসিম মাতুব্বর বলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে জন সাধারণ তথা নেতা কর্মি আমাকে প্রার্থি হতে বলে। যদি উপজেলা বিএনপি’র নেতাকর্মিরা ত্যাগী নেতাদের মূল্যয়ন করে তাহলে আমার ওয়ার্ডে আমার বিকল্প নেই বলে তিনি মনে করেন। তিনি বলেন ১৭ বছর আমার ওয়ার্ডকে আমি সাজিয়ে রেখেছি, আমার ওয়ার্ডের নেতাকর্মিদের আমি খোজখবর নিচ্ছি এবং নিয়েছি। ঈদুল-ফিতর’কে সামনে রেখে শুভেচ্ছা জানান উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সকল নেতা কর্মীদেরকে।


















আপনার মতামত লিখুন :