
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় বিষধর ১৩টি সাপ অবমুক্ত করেছে বনবিভাগ। উদ্ধার হওয়া সাবগুলো সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে সোমবার দুপুরে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজুর মো. ইজাজুল হক।
জানা গেছে, গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চরকাজল গ্রামের তরুণ স্বেচ্ছাসেব আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ দুই মাস আগে বিষধর পদ্মগোখড়া ও দারাস সাপ উদ্ধার করে। উদ্ধারের পর তারা সাপের পেটে ডিম দেখতে পায়। পরে সাপ দুটি তারা নিজেস্ব ব্যবস্থায় দুই মাস পুষে। এর পর ডিম দিলে প্রথমে সাপ দুটিকে অবমুক্ত করেন। এর পর দুই মাস ধরে বিশেষ ব্যবস্থায় পদ্মগোখড়ার ২০টি ও দারাসের ৮টি ডিম তা দেওয়া হয়। দুই মাস তা দেওয়ার পর ১০টি গোখড়া ও ৩টি দারাস সাপের বাচ্চা ফুটে। এর পর এক সপ্তাহ রেখে সোমবার গলাচিপা উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া দারাস সাপের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. আহজাজুল হক, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শ্রী নয়ন মিস্ত্রিসহ স্বেচ্ছাসেব আবু তাঈম সিজান এবং মোহাম্মাদ জিহাদ। ১০টি পদ্মগোখড়া সাপের বাচ্চা বনবিভাগ ম্যান গ্রোভ ফরেস্টে অবমুক্ত করার জন্য নিয়ে যায়।
স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান বলেন, আমি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় বন্য প্রাণী উদ্ধার করে অবমুক্ত করি। এ ধরণের কাজ আমাকে নিয়মিতই করতে হয়। দারাস সাপ নির্বিষ তাই একগুলো লোকালয় অবমুক্ত করা হয়েছে। আর ১০টি পদ্মগোখড়া বিষধর তাই ওগুলো ম্যানগ্রোভ ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহ অীফসার আবুজর মো. ইহাজুল হক বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমিকা রয়েছে। সাপ দেখলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।