
প্রকাশিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. মন্নান হাওলাদার ওরফে মনা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১০টা ৫০ মিনিটে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সাকিনস্থ কালিকাপুর ভাঙা ব্রিজ সংলগ্ন ব্র্যাক আবাসনের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মন্নান হাওলাদার গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ার মৃত মমিন উদ্দিন হাওলাদার ও মৃত আইফুল বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর রাতে গলাচিপা থানার এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মন্নান হাওলাদারের বসতঘর তল্লাশি করে ১'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর-৩৫, তারিখ- ১৬/১১/২০২৬ খ্রি:) রুজু করা হয়েছে।
মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গলাচিপা থানা পুলিশ।