
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের আনন্দ পাড়া নিবাসী এবং আনন্দ পাড়া যুব সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি বাবু স্বপন কুমার হাওলাদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক ও সমবায় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং একজন সৎ, পরোপকারী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ এলাকার সর্বস্তরের মানুষ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, স্বপন কুমার হাওলাদার সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং আজকের গলাচিপা পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।