
প্রকাশিত
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
একটি ব্রিজের জন্য তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ ও ৫ শ শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝঁুকি নিয়ে সঁাকো পারাপার করতে হয় তাদের। নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন দুর্ভোগের কারণে শঙ্কিত থাকেন অভিভাবকরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই এ খাল। খালটি দিয়ে প্রতিদিন অন্তত ৫ শ শিক্ষার্থী ও ৭ হাজার স্থানীয় সাধারণ মানুষকে যাতায়েতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থানীয় লোকজন খালটির উপর একটি বঁাশের সঁাকো তৈরি করেন। কিন্তু সঁাকোটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ও নারী, বৃদ্ধদের যাতায়েত করতে নানান সমস্যার সৃষ্টি হয়।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শ্রেণির শিক্ষার্থী শিক্ষার্থী হাবিবা বলে, আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রায় সময়ই পা পিছলে পরে যাই। আবার যারা ছোট এবং প্রাইমারি স্কুলে পড়ে তারাদের বেলায় আরও বেশি ভয়াবহ কারণ তারা সাতার জানে না। তিনি যোগ করেন, অনেক সময় খালের পানিতে পড়ে যায় যায় ফলে আতঙ্কে থাকে। যাতায়াত ব্যাবস্থা ভালো না থাকায় অনেক অভিভাবক তার সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন।
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, প্রতিদিন এ সঁাকো দিয়েই আমাদের স্কুলে আসতে হয়। সঁাকো দিয়ে আসার যাওয়ার সময় প্রায়ই আমাদের বই খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে তো আর আমাদের বারবার বই দেয় না। বাই পড়ে গেলে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়। এছাড়াও সব সময়ই তো বাবা মা স্কুলে দিয়ে যেতে পারে না। আমরা এখানে একটা ব্রিজ চাই।
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হোসেন বলেন, এ সঁাকো দিয়ে ৪,৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়েত করে। এ সঁাকোতে অনেকবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। একটা ব্রিজ দিলে দুর্ভোগ লাঘব হবে।
আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খা বলেন, আমাদের এখন পটুয়াখালী-৩ আসনের এমপি ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে দাবী, আমাদের দুরবস্থা লাঘবের জন্য আমাদের এখানে একটি ব্রিজ করেন দেন।
সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমাদের এ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এ খালে ২৪০ ফুটের একটি বঁাশের সঁাকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে এ ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছি। কিন্তু অজানা কারণে এখানে ব্রিজ হচ্ছে না।
এ বিষয় আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই সঁাকোর জায়গায় একটি পুল ছিলো। পুলটা ভেঙ্গে যাওয়ার পর এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।