
প্রকাশিত
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুজার মো. ইজাজুল হক।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সী, জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম প্রমুখ।
ইউএনও মো. আবুজার মো. ইজাজুল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে যাতে এ উৎসব পালন করতে পারে সেজন্য পুলিশসহ অন্যান্য বাহিনী সর্বদা পূজা মণ্ডপগুলোসহ আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে।