
প্রকাশিত
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী গলাচিপা মিরন প্যাদা( ৪৬)কে মারধর করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা মিরন প্যাদাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মিরন প্যাদা হচ্ছেন গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়াডের মৃতু সামচু প্যাদার ছেলে।
ঘটনা ঘটেছে উপজেলায় গলাচিপা সদর ইউনিয়নের শ্রীনাথ বাজার নামক স্থানে। আহত মিরন প্যাদা জানান,মঙ্গলবার বেলা আনুমানিক বারোটার দিকে শ্রীনাথ বাজারের দক্ষিন পাশে রাস্তার উপরে এসে অনিক মন্ডল ও তার বাবা সুশান্ত মন্ডল জোর করে তার ভাই সুজিত মন্ডলের জমি চাষ করার বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে মারধর করে। আমার ডাকাডাকিতে পথচারী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধর করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসা দিনে মিরন প্যাদা দ্বিতীয় তলায় ১২ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথায় আঘাত লেগেছে ও শরীরের বিভিন্ন অংশে ফুলো জখম ও রয়েছে। ক্রয়সুত্রে জমির মালিক নিখিল পাল বলেন, আমি সুজিত মন্ডলের কাছ থেকে জমিক্রয়করি। মিরন প্যাদা সুশান্ত মন্ডল ও তার ছেলে অনিক মন্ডল কাছে জমির বিষয়ে জিজ্ঞেস করলে বাপ ছেলে তাকে মারধর করে। পথচারী মোস্তফা শিকদার বলেন, বাপ ছেলে মিরন প্যাদাকে মারধর করেছে আমরা সঠিক বিচার চাই। এ বিষয় প্রতিপক্ষ অনিক মন্ডল ও সুশান্ত মন্ডলের কাছে জানতে চাইলে তারা বলেন,কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা দিয়েছে এতে আমরাও আহত হয়েছি। ইউপি সদস্য আলমগীর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটুর কাছে মুঠোফোনে জানতে চাইলে বন্ধ পাওয়া যায়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মিরন প্যাদা বাদী হয়ে ওই রাতেই গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।