
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি বের করা হয় এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন উদ্ধার ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইউসুফুল ইসলাম বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, সঞ্জিব দাসসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন লিডার মো. জাকির হোসেন ও ফায়ার ফাইটার মো. রিয়াজ। এসময় সিপিপি সদস্য ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।