গলাচিপায় প্রতারক চক্রের এক সদস্য আটক ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-২২, ৬:১১ অপরাহ্ন /
গলাচিপায় প্রতারক চক্রের এক সদস্য আটক ,
print news || Dailydeshsomoy

 প্রকাশিত

টুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় প্রতারক চক্রের ১ সদস্য আমেরিকান প্রবাসী মো. এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে সেনাবাহিনী আটক করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শেষ বিকালে গলাচিপার আবাসিক হোটেল আল-মামুন থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছেন। আটককৃত এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে গলাচিপা থানায় হস্তান্তর করেছেন।

এবিষয় ভুক্তভোগী মোসা. মাহমুদা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাযায়, এইচএম নেছার আহম্মেদ বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আব্দুল রব হাওলাদার বাড়ি  বাসিন্দা। তিনি মোসা. মাহমুদা বেগম এর কাছ থেকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 

থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, গলাচিপা থানায় মোসা: মাহমুদা বেগম বাদী হয়ে এইচএম নেছার আহম্মেদ কুদ্দুস এর বিরুদ্ধে ১টি প্রতারণা মামলা দায়ের করেন। আমরা আসামিকে শুক্রবার দুপুর ১২ টার দিকে আদালতে প্রেরণ করেছি।