
প্রকাশিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় পুকুরের ঘাট ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ঘটনায় মোরশেদা বেগম (৬০) নামে এক নারী আহত হয়েছেন। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামের বয়াতী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির পুকুরের ঘাট ব্যবহার নিয়ে নাসির বয়াতি ও তার বিমাতা ভাই জসিম বয়াতির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় সেলিম হাওলাদার বিরোধ মীমাংসার চেষ্টা করতে এগিয়ে এলে নাসির বয়াতি তার ওপর চড়াও হন বলে ভুক্তভোগী জানান।
এ সময় নাসির বয়াতির আঘাতে সেলিম হাওলাদারের স্ত্রী মোরশেদা বেগম আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা চিকিৎসক ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসা ধীনে ভর্তি রয়েছে। তার কপাল ফেটে যায়। শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে। আহত মোরশেদার ছেলে রাশিদুল বলেন, আমার মাকে মৃত্যুর উদ্দেশ্যে সাফল দিয়ে বাড়ি দেয়। আমার মা মাটিতে লুটিয়ে পড়ে। আমার মায়ের চিৎকারে আমরা এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। সালিশির বৈঠকের বিচারক নাসির বয়াতি ও বশির বয়াতি এরা বলেন, সালিশের বৈঠকে বসে আমাদের সামনে মোরশেদা বেগমকে মারা হয়েছে। আসলে মোরশেদাকে অমানবিক ভাবে মারা হয়েছে। এ বিষয়ে জসিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পুকুরের ঘাটলা কে কেন্দ্র করে আমার সাথে আমার ভাই নাসির বয়াতীর সাথে সালিশির বৈঠকের কথা চলছিল। হঠাৎ করে নাসির বয়াতি মোরশেদার মাথায় বাড়ি দেয়। মোরসেদা বেগম মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী উদ্ধর করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। এ বিষয়ে প্রতিপক্ষ নাসির বয়াতীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পরস্পর আমরা আত্মীয় আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে শালিশ চলছিল। কিভাবে মাথায় আঘাত লাগছে আমি তা বলতে পারি না। ইউপি সদস্য মোশারেফ চৌকিদার ঘটনার সত্যতা স্বীকার করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আমি গত ব্যবস্থা গ্রহণ করা হবে।