গলাচিপায় পারিবারিক বিরোধে লাঠিসোঁটা হামলা, আহত ২,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-২৯, ১১:১২ অপরাহ্ন /
গলাচিপায় পারিবারিক বিরোধে লাঠিসোঁটা হামলা, আহত ২,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে বরিশালে রেফার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড় ভাইয়ের স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দেবর শ্রী শ্যামল চন্দ্র গোস্বামী প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন।
এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগকারী শ্রী সহদেব গোস্বামী (কালাচাঁদ) সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি উঠেছে।