গলাচিপায় নারী শিশু মামলার চার্জশিট থেকে চার আসামিকে বাদ দিলেন বাদী


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-১০, ৮:১১ অপরাহ্ন /
গলাচিপায় নারী শিশু মামলার চার্জশিট থেকে চার আসামিকে বাদ দিলেন বাদী
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত মামলা নারী ও শিশু দমন ট্রাইবুনালে মামলা করেন বাদী শাবনুর আক্তার(২০)। শাবনুর আক্তার হ”েছন গলাচিপা পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাগরদী রোডের হারুন গাজীর মেয়ে। স্বামীর অত্বাচার সৌজ্য না করতে পেরে অবশেষে আদালতের স্বরনাপর্ন হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-২৩। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানা কে এজাহার নেওয়ার নির্দেশ দেন।
গলাচিপা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুর রহমান গঠনা ¯’ল পরিদর্শন করে ৫ জনকে আসামী করে গলাচিপা থানায় মামলা গ্রহন করেন। পরে ১নং আসামী হাসান সিকদারকে ঢাকার টংঙ্গী থেকে র‌্যাব গ্রেফতার করেন। হাসান সিকদার বর্তমানে পটুয়াখালী জেল হাজতে রয়েছেন।

শাবনুর আক্তারের বাবা হারুন গাজী গলাচিপা থানার ওসি ও মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল খালেক এদের সাথে আলোচনা করে হাসানের বাবা মজিবর সিকদার, হাসানের বোনাই মহিউদ্দিন মুন্সি, হাসানের বোন ফাতেমা বেগম ও হাসানের মা শিল্পী বেগমকে এ মামলা থেকে অব্যহতি দেন।

এ বিষয় হারুন গাজী বলেন, হাসানের বাবা মজিবর সিকদার সম্পর্কে আমার বেয়াই একজন ভালো মনের মানুষ তাছাড়া তার সাথে আমি ওয়াদাবদ্দ করেছি ১নং আসামি হাসান সিকদার ছাড়া সকলকে মামলা থেকে অব্যহতি দেব তাই মেয়েরে মামলা থেকে সকলকে বাচিয়ে দিলাম। তিনি আরও বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজি বেয়াই মজিবর সিকদারও আমার মত মনা তিনি আমার সাথে ওয়াদাবদ্দ করেছেন ১নং আসামী হাসান সিকদারকে ভালো না হওয়া পর্যন্ত আদালতের চারপাশে আসবেন না বা ভালো না হওয়া পর্যন্ত কোন উকিল দ্বারা হাসানের জামীনের কোন প্রেয়ার করবেন না।

এ বিষয় মামলার বাদী শাবনুর আক্তার বলেন, যেহেতু আমার বাবা হারুন গাজী ১নং আসামীকে রেখে বাকী সকল আসামীকে অব্যহতি দিয়েছে এতে আমার কোন আপত্তি নেই। এ মামলার তদন্ত কর্মকর্তা ও গলাচিপা থানার এসআই মোঃ আব্দুল খালেক বলেন, হারুন গাজী একজন ভালো মানুষ আমাকে বেশ অনেকবার ফোন করেছে আমার কাছে এসেছে এবং আমাকে বলেছে ১নং আসামী হাসান সিকদার ছাড়া সকল আসামী কে এ মামলা থেকে অব্যহতি দিয়ে দিবেন। গলাচিপা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আসাদুর রহমান বলেন, হারুন গাজীর কারনেই ১ নং আসামীকে ছাড়া সকলকে অব্যহতি দেওয়া হয়েছে।