
প্রকাশিত
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি৷
পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা রোডের লোকনাথ বাড়িতে।
আহত সুমন চন্দ্র দাস (৪৫) হচ্ছেন মৃতু কেশব দাসের ছেলে। আহত সুমন দাস বলেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাইরা জোরপূর্বক খাচ্ছে।
আমি ভাড়া বাসায় থাকি জমি চাইলেই ভাইয়ের ছেলে প্রান্ত দাস ও ভাইয়ের বউ মনজু রানী আমাকে মারধর করে। আমি কিছু বললেই আমাকে দেশ ছাড়ার হুমকি দেয়। শনিবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে নিজ বাড়িতে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইয়ের বউ ও ছেলে চরাও হয়ে আমাকে মারধর করে। আমার ডাকা ডাকিতে এলাকাবাসীর এসে পড়লে মারধর কারিয়া পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধর করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
হাসপাতালের কর্তবর্ত চিকিৎসক ডাক্তার হাসান মাহমুদ গালিব বলেন, আহত সুমন দাস আমার চিকিৎসা ধীনে দ্বিতীয় তলায় ভর্তি রয়েছে। তার মাথায় ও শরীরে মারধরের চিহ্ন রয়েছে। আহত সুমন দাসের স্ত্রী সংগীতা রানী বলেন, আমার শ্বশুরের জমি আমার স্বামীকে না দিয়ে আত্মসাত করার জন্য তার ভাইয়েরা চেষ্টা করছে। আমার স্বামী তার জমি ভাইদের কাছে চাইতে গেলে ভাইয়ের ছেলেরা ও ভাইয়ের বউ তাকে মারধর করে।
আমি এর সঠিক বিচার চাই। আহত সুমন দাসের কাকাতো ভাই দুলাল দাস বলেন, আসলেই সুমন গরিব মানুষ। দুটি সন্তান নিয়ে খুব কষ্ট করে জীবন যাপন করছে। ভাড়া বাসায় থাকে। বাবার জমি পেলে সেখানে ঘর তৈরি করে সুন্দর মত জীবন যাপন করতে পারবে। প্রতিপক্ষ প্রান্ত দাস বলেন, কাকার সাথে আমাদের ঝগড়া হয়েছে। কিন্তু তাকে মারধর করিনি। গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সুমন দাস গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। গলাচিপা থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সুমন দাস আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। আমি ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করে প্রয়োজনিয় ব্যবস্থা নিব।