
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদুরা বাজারসংলগ্ন জোড়া ব্রিজের পূর্ব পাশে মো. ফারুকের গ্যারেজের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আমানউল্লাহ ওরফে আমান (৩৩)। তিনি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা এলাকায় বসবাস করেন। অপরজন মো. বায়েজিদ (২৫), তিনি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা। পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাঁদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।