

প্রকাশিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ-
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হরিদেবপুর খেয়াঘাটে ইজারাদারদের লোকজনকে মারধর করে জোর পূর্বক ঘাট দখলের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী আদালতে মামলার অভিযোগ করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক নাইমুল ইসলাম। আদালতের বিচারক অভিযোগ গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবি মাসুদ হোসেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৮ই মার্চ একই মামলায় গলাচিপা থানায় লিখিত এজাহার দেওয়া হলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহন করেন নি। ১৭ ই মার্চ রাত ১০ টার দিকে গলাচিপা হরিদেবপুর এলাকায় প্রভাবশালী একটি মহল খেয়াঘাটের ব্যবস্থাপক দীপু সাহা সহ কয়েকজন কে মারধর করে ঘাট দখল করে নেয়।
এ সময়ে ক্যাশ টেবিলে থাকা টোলের প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও খেয়াঘাটটি দখলমুক্ত হয় নি। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা সুমন হালদার শনিবার বেলা ১২ টায় হরিদেবপুর খেয়াঘাট ঘটনাস্থল তদন্ত করেন। এ বিষয়ে তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নি।


















আপনার মতামত লিখুন :