

প্রকাশিত
গলাচিপ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ-
পটুয়াখালীর গলাচিপায় মোঃ রফিক মৃধা (৬৫) জমিজমা বিরোধের জেরে অতর্কিত হামলা। ঘটনাটি ঘটেছে।
গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর নামক স্ট্যান্ড এর পশ্চিম পার্শ্বে কালামের গ্যারেজ এর সামনে গতকাল রাত্রে।
পারিবারিকসূত্রে তার স্ত্রী মোর্শ্বেদা বেগম জানান, রফিক মৃধা জমি-জমার কাজের জন্য গলাচিপা আসলে বাসায় যেতে রাত্র হয়। রাত্র আনুমানিক সাড়ে ১০ টার দিকে গলাচিপা স্ট্যান্ড থেকে বন্যাতলী যাওয়ার উদ্দেশ্যে আলামিন মীর এর মোটর সাইকেলে কালামের গ্যারেজ এর সামনে গেলে অতর্কিত ভাবে হামলা করে রফিক মৃধা কে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাহার অবস্থা আশঙ্কাজনক দেখে ঐ রাতেই তাকে ঢাকায় রেফার করেন। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
রফিক মৃধা হচ্ছেন রতনদী তালতলী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের নিজ হাওলা গ্রামের মৃত-সত্তার মৃধার ছেলে। এ বিষয়ে রফিক মৃধা’র ছেলে মোঃ রিফাত বলেন, আমার পিতাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা হামলা করেছে। আমি আইনের মাধ্যমে আমার পিতার সঠিক বিচার চাই।
এ বিষয়ে তার আত্মীয় ভাইয়ের ছেলে মিরাজ বলেন, আমার চাচাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। যেহেতু তিনি যদি পৃথিবীতে না থাকে তাহলে প্রতিপক্ষরা আমাদের জমি উল্লাস করে ক্ষেতে পারেন। এ বিষয়ে ঐ এলাকার মাহাবুব খলিফা বলেন, রফিক মৃধার সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত প্রতিপক্ষের ঝামেলা চলে আসছে, কোন সুরহা হয় নি।
তিনি কিভাবে এ রকম হল বিষয়টি বুঝে উঠা মুশকিল ? ঐ এলাকার খলিল পিয়ন বলেন, রফিক মৃধা সৎ ও ঠান্ডা প্রকৃতির লোক। মানুষের সাথে কখনো ঝামেলা করেন নাই। কেন হঠাৎ তার উপরে এমন আক্রমন হল বিষয়টি ন্যাককারজনক ঘটনা। ঐ এলাকার কামাল খলিফা বলেন, দীর্ঘদিন পর্যন্ত জমি-জমার বিরোধের জেরে কালের স্বাক্ষী হয়ে ছিলাম, কিন্তু তাদের জমির কোন কোন সুরহা করতে পারি নাই।
মোটরসাইকেল ড্রাইভার আলামিন মীর এর কাছে জানতে চাইলে তিনি কোন কথা না বলে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মোটর সাইকেল থানায় জব্দ করা হয়েছে। এ বিষয়ে রফিক মৃধা’র স্ত্রী সঠিক বিচার পাওয়ার আশায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।


















আপনার মতামত লিখুন :