গলাচিপায় গাছের সাথে শত্রুতা, আদালতে মামলা !


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-০৪, ১১:২৬ অপরাহ্ন /
গলাচিপায় গাছের সাথে শত্রুতা, আদালতে মামলা !
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোকছেদ আলী হাং (৬৩) বাগানের বিভিন্ন প্রজাতির চারাগাছ কেটে ও উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে মোঃ বেল্লাল শিকদার (৪৫) এর বিরুদ্ধে।

গাছের মালিক মোঃ মোকছেদ আলী হাওলাদার হলেন উপজেলার গোলখালী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শের আলী হাওলাদার এর ছেলে। আর গাছ অনিষ্টকারী মোঃ বেল্লাল শিকদার গং হলেন একই গ্রামের আবদুল হক শিকদার এর ছেলে। ০১/০৩/২০২৬ তারিখ রোজ রবিবার সকাল আনুমানিক ৮ টার দিকে এই ঘটনা ঘটে।

মামলা সূত্রে ও বাগানের মালিক মোঃ মোকছেদ আলী হাওলাদার জানান, বেল্লাল শিকদার, আঃ রাজ্জাক শিকদার, মোঃ সাইফুল, মোঃ শামিম, মোঃ সোহরাব রোববার সকাল ৮ টার দিকে তার বাগানের ১২ পিস রেন্ডি গাছ, ১৫০ পিস পেপে সব্জি গাছ, ঘেরের রুই, কাতল, মৃগেল, চিংড়ি, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ জোর পূর্বক ধরে নিয়ে। এ ব্যাপারে মোকছেদ আলী হাওলাদার এর স্ত্রী রিজিয়া বেগম বলেন, আমার স্বামীর বাগানের গাছ কেটে ফেলে ও ঘেরের মাছ জোর পূর্বক এরা সকলে মিলে ধরে নিয়ে যায়। মোকছেদ আলী হাওলাদার এর ছেলে মোঃ শিপন হাওলাদার বলেন, বেল্লাল শিকদার গং এর তান্ডবে আমরা অতিষ্ট।
সঠিক বিচারের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি। ০৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসার মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে প্রতিপক্ষ বেল্লাল শিকদার এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। মোকছেদ আলী হাওলাদার কোন বিচার না পেয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, মামলাটি এখন ও থানায় আসে নি। আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।