

প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টির চর এলাকায় গভীর রাতে সশস্ত্র ডাকাত দলের হামলায় তিন কৃষককে বেঁধে মারধর করে ৫টি গরু ও লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৩১ মার্চ দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানপট্টি মৌজার চর এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত বিভিন্ন গোয়ালঘরে হানা দিয়ে প্রায় ১৮টি গরু দড়ি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় রাব্বি, হামিরুল ও সেলিম নামের তিন কৃষক বাধা দিলে ডাকাতরা তাদের কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং মারধর করে।
এক পর্যায়ে ডাকাতদল পানপট্টি গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহর ৪টি গরু এবং হামিরুল ইসলামের ১টি গরু ট্রলারযোগে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, ডাকাতি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে এবং গরু উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


















আপনার মতামত লিখুন :