
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপায় ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। পবিত্র ইদুল ফিতরের ছুটিতেও গলাচিপা ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ২টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু রয়েছে।
জনসাধারণ সেবা নিশ্চিতের লক্ষ্যে ঈদের ছুটি পান এ বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ। তথাপি এ সকল কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবা, প্রসবপূর্বসেবা, প্রসবোত্তর সেবা, স্বাভাবিক সেবা ২৪/৭, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা প্রদান সহ সার্বিক সেবা চলমান রয়েছে।
এর মধ্যে আজ ২৩ (মার্চ) সোমবার ঈদের তৃতীয় দিনে সকাল ১১ টার সময় গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।
গলাচিপা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন হাসান রুম্মান জানান, ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে পরিবারকল্যাণ কেন্দ্র ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। আমরা জনসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক বিষয়ে তদারকি করছি।
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক, মোঃ শহিদুল ইসলাম বলেন, এই জেলায় সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলো সব সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে আমাদের মাঠ পর্যায়ের কর্মচারীরা সর্বদা নিয়োজিত আছেন এবং থাকবেন এবং সবসময় জনসাধারণের দোরগোড়ায় সেবা পোঁছে দেবো।