গলাচিপায় ঈদুল ফিতর উপলক্ষে সাবেক চেয়ারম্যানের শুভেচ্ছা,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-২৪, ৫:৫৬ অপরাহ্ন /
গলাচিপায় ঈদুল ফিতর উপলক্ষে সাবেক চেয়ারম্যানের শুভেচ্ছা,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়—সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি গোলখালী ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি সকলকে “ঈদ মোবারক” জানিয়ে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।