
প্রকাশিত,০৪, জানুয়ারি,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
একজন মানবিক
নেই কোন অহংকার
আছে শুধু অতি-সাধারণ মানুষের প্রতি অগাধ ভালবাসা
তিনি আর কেউ নয়
তিনিই নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
আজ নেত্রকোণায় রেল স্টেশন, বড় স্টেশন সহ জেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় শীতার্তদের খুঁজে ছুটে চলেন তিক্ততার শীতে স্বস্তি দিতে অসহায় শীতার্তদের পাশে।
সরজমিনে দেখা যায় যখন তিনি নিজেই শীতার্ত ব্যক্তিদের সিক্ত ভালবাসার একখানা কম্বল গায়ে জড়িয়ে দিলেন ঠিক তখনেই শীতার্ত ব্যক্তিরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
কয়েকজন শীতার্ত ব্যক্তিদের সংঙ্গে কথা বললে জানান হঠাৎ করেই একজন মহিলা আমাদের গায়ে জড়িয়ে দেন শীতের কম্বল পরে জানলাম উনি আমাদের জেলার ডিসি স্যার।
অসহায় শীতার্তরা একখানা কম্বল পেয়ে খুবই খুশি।
এ প্রসংঙ্গে জেলার মানবিকখ্যাত সুযোগ্য জেলা প্রশাসক এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ বলেন, নেত্রকোণায় প্রচুর শীত তাই আমি সরকারের প্রতিনিধি হয়ে ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে প্রতিনিয়ত কম্বল বিতরণ করে আসছি।
তিনি আরো বলেন, সরকারের অথবা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিগণ ছিন্নমূল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালে হয়তো তিক্ত শীতে একটু হলেও স্বস্তি পাবে।