

প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের একমাত্র খাল প্রায় ২০ বছর পর দখলদারদের হাত থেকে উদ্ধার ও পুনর খননের উদ্বোধন করা হয়েছে।
প্রায় বিলুপ্তির দারপ্রান্তে ছিল পানি নিষ্কাশন সহ কৃষি সেচের কয়েকশ একর জমির চাষবাদের আওতা থেকে বঞ্চিত অবহেলিত খালটি পুঃ খননের উদ্বোধন করেন গফরগাঁও পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল দশটায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের শিলাসী
রেল পার হইতে পশ্চিম পাড়া পর্যন্ত খাল সংস্কার ও পুন খনন কার্যক্রম উদ্বোধন করেন।
যা সালটিয়া ইউনিয়নের সাথে মিলিত হয়ে শিলা নদীতে পানি নিষ্কাশন হয়।
এতে করে পৌর শহরের পানি নিষ্কাশন, জলাবদ্ধতা সহ কৃষি জমি আবাদে সেচের ইতিবাচক প্রভাব রাখবে বলে এলাকাবাসীর দাবি।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও
পৌরসভা নির্বাহী প্রকৌশলী, মোঃ মিজানুর রহমান,পৌর কর নির্ধারক বিষয়ক অফিসার হাবিবুর রহমান,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় গফরগাঁও পৌর প্রশাসক ও নির্বাহি কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন খাল খনন করে প্রাকৃতিক জলাধার নির্মাণের কারণে ভূগর্ভস্থ পানির পরিবর্তে উপরিভাগের পানির ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। শুষ্ক মৌসুমে এসব খালের পানি সেচকাজে ব্যবহার করা সহ খালগুলোতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে,জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে শহরবাসীর।
এদিকে খাল উদ্বোধন শেষে পৌরসভার
৯ নং ওয়ার্ডে উপজেলা পরিষদ
বাইলেন নতুন রাস্তা দপ্তরি বাড়ি হইতে নাজিম উদ্দিন মাস্টারের বাড়ি পর্যন্ত, আহসান উল্লা রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।


















আপনার মতামত লিখুন :