গফরগাঁও জন্মদিনে গলায় বেলুন আটকে ৭ মাসের শিশুর মৃত্যু


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২০, ৫:৫৭ অপরাহ্ন /
গফরগাঁও জন্মদিনে গলায় বেলুন আটকে ৭ মাসের শিশুর মৃত্যু
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আশরাফুল আলম মামুন।

ময়মনসিংহের গফরগাঁও বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে রাফসা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাফসা ওই এলাকার রনি মিয়ার সন্তান।

বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল আলম গলায় বেলুন আটকে রাফসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার শিশু রাফসার বড় ভাই ইহানের ৪র্থ জন্মদিন ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ইহানের জন্মদিন পালনের প্রস্তুতি নেন। সেই অনুয়ায়ী রাত সাড়ে ৮ টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন। এদিকে, শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল।

এই সময় সবার অজান্তে রাফসা সবার মুখে বেলুন দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্ম দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।