প্রকাশিত, ৯মে,২০২১
স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়াটারে পাগলা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল এসিস্ট্যান্ট রোকিয়া হামিদের বাসায় মিনি ক্লিনিক করে, দালালদের মাধ্যমে এম,আর, ডিএনসি, সহ অবৈধ গর্ভপাত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী রোগীর অভিযোগের ভিত্তিতে সরোজমিনে রোকিয়া হামিদের বাসায় উপস্থিত হলে দেখাযায় যে রোকিয়া হামিদ, নিজ হাতে অবৈধ ছয় মাসের গর্ভপাত করছেন । রোকিয়া হামিদ বলেন গর্ভপাত আমার এখানে হয়নি বাড়িতে হয়েছে, অথচ রোগি রোগীর লোক বলছে
ম্যাডামের এখানেই সব ব্যবস্থা করা হয়েছে।
রোকিয়া হামিদকে এক প্রশ্নের জবাবে সে বলে বিভিন্ন দালালরা এসব রোগী আমার কাছে নিয়ে আসেন।
অতি কৌশলে প্রায় ১০ থেকে ১২বছর যাবত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশেপাশের চিহ্নিত মহিলা দালাল, সালমা আক্তার, রুমা আক্তার, নিপা আক্তার, নাসরিন আক্তার, হোরেনা সহ সিদ্দিক ও কালুর নাম উল্লেখযোগ্য। এসব দালালদের মাধ্যমে সরকারি হাসপাতালের আউটডোর ইনডোর থেকে অতি সুকৌশলে ভুলিয়ে-ভালিয়ে গাইনির প্রধান ডাক্তার বলে মেডিকেল এসিস্ট্যান্ট রোকিয়া হামিদের সরকারি ও বেসরকারি বাসায় নিয়ে যায়,। সুকৌশলী সুচতুর রোকিয়া হামিদ বিভিন্ন রোগের বিভিন্ন অজুহাত দেখিয়ে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বয়ংসম্পূর্ণ থাকার পরেও স্বাস্থ্যঝুঁকিতে এসব কাজ চালিয়ে যাচ্ছে মেডিকেল এসিস্ট্যান্ট রোকিয়া হামিদ।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
এ ব্যাপারে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন খান মানিক কে ফোন করলে উনি বিষয়টি অবগত না বলে জানামন।