প্রকাশিত, ২১ ফেব্রুয়ারি, ২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেছে গফরগাঁও উপজেলা প্রেসক্লাব।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে ভাষা শহীদদের, সংগঠনের নেতৃবৃন্দ।
(২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহীদ আব্দুল জব্বার জাদুঘর, জব্বার নগরে গফরগাঁও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন,গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সাংবাদিকবৃন্দ সব জায়গায় বাংলা ভাষার প্রচলন ভাষা ব্যবহারের দাবি জানিয়েছেন। ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের যথাযথ মর্যাদা ও পরিবারের দায়িত্ব নেয়ার কথাও বলেন তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম।
সাধারণ সম্পাদক সালাউদ্দিন উজ্জল সহ-সাধারণ সম্পাদক, শাহীন, কোষাধক্ষ্য, মাজহারুল হক, নির্বাহী সদস্য, সাইফুল ইসলাম বাবুল, হানিফ খান, মাহমুদুল হাসান, মোস্তফা কামাল, তানভীর আহমেদ, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সর্বশেষে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
দেশ সময়,/আয়নাল ইসলাম,