প্রকাশিত,১৫, আগস্ট,২০২১
সাইফুল ইসলাম বাবুল ঃ
জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গফরগাঁও রসুলপুর ইউনিয়নের কদম রসুল পুর বাজারে উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব আনিসুর রহমান আনিস উদ্যোগে বিকাল পাঁচটায় আনিসুর রহমানের নিজ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রসুলপুর ৬ নং ওয়ার্ড আওয়ামি লীগে সভাপতি আব্দুল মতিন গোলন্দাজ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাহজাহান কবির, সাজু,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ লাল মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম সহ ছাত্রলীগ যুবলীগ ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,।
পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।