
প্রকাশিত,০৭, সেপ্টেম্বর,২০২১
শাকিব খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার, তাবলীগ জামাতের মারকাজ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মসজিদ কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে পাগলা থানার ৮টি ইউনিয়ন সমন্বয়ে তবলীগ জামাতের মারকাজ মসজিদ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিল পাগলা থানার ধর্মপ্রাণ তাবলীগ জামাতের মুসুল্লিরা।
আজ, ৭সেপ্টেম্বর মলমল গ্রামে সকাল ৯ টা থেকে ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের মিন্টু কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, গুণী ব্যক্তিত্ব আবুল কাশেম ( আরজু) সহ পাগলা থানার বিশিষ্ট ব্যক্তিবর্গ আলেম-ওলামা তাবলীগ জামাতের আমিরও মুরুব্বীয়ান, মুসল্লিগণ।
আলোচনা সভা শেষে জোহরের নামাজ আদায় করেন উপস্থিত মুসল্লিগণ।
নামাজ শেষে মসজিদ নির্মাণের স্থান ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অধ্যাপক আবুল কাসেম আরজু সাহেব কে সভাপতি করে মসজিদ কমিটি গঠন করেন।
আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য মোনাজাত করেন তাবলীগ জামাতের আমীর।