
প্রকাশিত,২৯, অক্টোবর,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নে(২৯ অক্টোবর) শনিবার সকাল ১০ টায় কলেজে যাওয়ার পথে প্রথমে ইভটিজিং পরে ক্ষুর দিয়ে হামলার ঘটনা ঘটে।
সারা জমিনে জানা যায় উথুরি গ্রামে কাজী রোকনের মেয়ে জান্নাত(১৭) প্রতিদিনের মতো রিক্সা যুগে কলেজে যাচ্ছিল। কলেজ গেইটে রিকশা থেকে নামা মাত্রই বখাটে জাহিদ এ ঘটনা ঘটাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গফরগাঁও মহিলা কলেজের ছাত্রী (জান্নাত) কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজের গেইটের সামনে এসে রিকশা থেকে নামে ওই ছাত্রী। এর পরপরই কলেজ গেইটের সামনে আগে থেকেই ওঁত পেতে থাকা বখাটে জাহিদ কলেজ ছাত্রীকে জাপটে ধরে তার হাতে থাকা ধারালো ছুরি বা খোর দিয়ে কলেজ ছাত্রীর বাম গালে তিনটি আঘাত করে।
একই গ্রামের শিববাড়ি বাজারের কবিরের বখাটে ছেলে মোহাম্মদ জাহিদ (২১) বলে জানা গেছে।
ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, গফরগাঁও মহিলা কলেজ ছাত্রীকে বেশ কিছুদিন যাবত কলেজে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করতো বখাটে জাহিদ ও তার বন্ধুরা। এরই জের ধরে সে আজ ছাত্রীর বাম গালে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
পথচারী ও এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আহত কলেজ ছাত্রীকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা আফরিন বলেন, ওই ছাত্রীর বাম গালে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো বেশ গভীর। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ছুরিকাঘাতে কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।
কলেজ ছাত্রীর জান্নাত বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।