
প্রকাশিত,০৭-১১-২০২০
আমিনুল ইসলাম গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে অন্তঃসত্ত্বা মানছুরা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন।
গফরগাঁওয়ে মানছুরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে মানসুরার সহপাঠি মাইজবাড়ি হাতেমতাই উচ্চ দ্যিালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ, হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকগণ। শনিবার০৭ নভেম্বর দুপুরে উপজেলার মাইজবাড়ি বাজারে গফরগাঁও-বরমী সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয় । মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, যৌতুকের জন্য তিনমাসের অন্তঃসত্ত্বা মানছুরাকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী ইব্রাহিম শেখ সেলিম ও মানছুরার শাশুড়ি । তারা অবিলম্বে ঘাতক স্বামী ও শাশুড়িকে গ্রেফতারের দাবী জানান ।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বাদল, সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বাচ্চু, ছাত্র-ছাত্রীদের পক্ষে নিশাদ মোহাম্মদ মুন্না , ইয়াসির আরাফাত প্রমুখ ।