
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য নুরুল হকের হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদ, গফরগাঁও শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক ও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।
ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায়,
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আজিম উদ্দিন, আবুল কাশেম মন্ডল, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, নুরুল হুদা, মুজিবুর রহমান, মাহমুদুর রহমানসহ অনেকে।
উল্লেখ্য
গত ১০/০৮/২০০৮ ইং তারিখে নিজ এলাকায় নৃশংসভাবে খুন হয়, বীর মুক্তিযোদ্ধা, নুরুল হক, ১৭,বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি এখনো।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের মদদে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা বর্তমান সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।