
প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর হাসঁ মার্কার সমর্থনে টাঙ্গাব ইউনিয়ন ব্যাপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় টাঙ্গাব ইউনিয়ন আয়োজিত বারুইহাটি ফাজিল মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এবি ছিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত নেতা, দুইবারের এমপি, ফজলুর রহমান সুলতান সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব মুশফিকুর রহমান।
বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সাদেকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগষ্ট /২০২৪ এর গনঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের নৈরাজ্যের সৃষ্টি হয়।এতে যারা হাট দখল,ঘাট দখল,হত্যা,মব, অগ্নিসংযোগ করেছে জনগন তাদের ভোট দিবে না।
তিনি বলেন,তখন দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি।দখলদারিত্ব হয়েছে,চাঁদাবাজি হয়েছে,।সাধারন আওয়ামী পন্থী মানুষগুলো মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি হয়েছে।
তিনি বলেন আমরা নুতন বাংলাদেশ চাই।যেখানে থাকবেনা কোনো বৈষম্য,অপরাজনীতি,ঘুষ, দুর্নীতি কিংবা হত্যা,মব। গরীব মেহনতী মানুষরা যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা করবেন।