

প্রকাশিত
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাধারণ জনগণ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নুরুজ্জামান রানা আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার এসব সম্পদের উৎস খতিয়ে দেখতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা।
তারা আরও বলেন, নুরুজ্জামান রানা সামাজিক যোগাযোগমাধ্যমে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, চর আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ, রাওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস মীর রাসেল, মীর টুইংকেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


















আপনার মতামত লিখুন :