

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার স্থানীয় সংসদ সদস্য মোঃআখতারুজ্জামান, বাচ্চু।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে, তাই তা লালন ও বিকাশে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।


















আপনার মতামত লিখুন :