
প্রকাশিত
আয়নাল ইসলাম,
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার জন্মেজয় এলাকার ‘মাঠখোলা’ নামক স্থানে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ–ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।