
প্রকাশিত,১৬, ডিসেম্বর,২০২১
বিশেষ প্রতিনিধি ঃ
আজ মহান বিজয় দিবস।২০২১
গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫০ বছর পুর্তি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।
সকালে শহরের প্রেরণা একাত্তর ও শহীদ মুকিত্তযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ। পুষ্পস্তবক ও মাল্য অর্পণ করেন।
পরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর, প্রেসক্লাব, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
আয়নাল ইসলাম,/ দৈনিক দেশ সময়,