
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিকমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০,টায় গফরগাঁও উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন,এম,আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে-
বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি),আমীর সালমান রনি,
উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন, আহাম্মেদ,
উপজেলা স্বাস্থ্য আবাসিক অফিসার,ডাঃইমতিয়াজ আহমেদ।
পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস
গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ ,
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা,বদরুল আলম।
গফরগাঁওউপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি,ও কমান্ডার, সাইফুল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার, ওয়াহিদুজ্জামান।
উপজেলা যুব উন্নয়ন অফিসার, মোফাজ্জল হোসেন।
সভায় ৯,ই ডিসেম্বর গফরগাঁও মুক্ত দিবস উপলক্ষ্যে পৌরসভা চত্বর হতে র্যালির আয়োজন করা হবে এবং এ দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গফরগাঁ উপজেলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং এ দিবস উপলক্ষ্যে সকাল ১১.০০ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি আলোচনা সভা করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সরকারি-বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। এছাড়াও এই দিবস উপলক্ষ্যে গফরগাঁও মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে।
এ দিন বেলা ১.০০ঘটিকায় গফরগাঁ উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উপজেলার সকল মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
এছাড়াও এই দিবস উপলক্ষ্যেমুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আলোচনা হয়।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলে
গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।