গফরগাঁওয়ে মাদক সেবনে বাঁধা দেওয়ার জেরে কুপিয়ে বিএনপির নেতার একটি চোখ অন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-১২, ১:৪২ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে মাদক সেবনে বাঁধা দেওয়ার জেরে কুপিয়ে বিএনপির নেতার একটি চোখ অন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা পাইথল ইউনিয়নে বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুলইসলাম (আমিন মাস্টার)কে
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি চোখ অন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯সেপ্টেম্বর) বিকেলে
মাদক ব্যবসায়ী ও মাদক সেবনে বাঁধা দেওয়ার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে কুপিয়ে মারাত্মক আহত করে,
পাইথল ইউনিয়নের গোয়ালবর, জয়ধরখালি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছোট ভাই নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান গত মঙ্গলবার বিকালে আমার বড় ভাই আমিন মাস্টার বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে পূর্বে থেকে উৎপেতে থাকা
মাদক ব্যবসায়ী ও মাদক সেবী হুমায়ুন ও তার সন্ত্রাসী বাহিনী রাস্তা গতিরোধ করে দাঁড়ালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। দা দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে দেয়,এবং
হুমায়ুন ও তার বাহিনীর লোকজন একপর্যায়ে আমিন মাস্টারের চোখের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।
দুর্বৃত্তরা তাকে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়,
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন,কর্তব্যরত ডাক্তার
রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চোখের অবস্থা আরো অবনতি হলে
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার অপারেশনের জন্য বাংলাদেশ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। অপারেশনে আমিন মাস্টার বেঁচে গেলেও তার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।

তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এব্যাপারে পাগলা থানা অফিসার ইনচার্জ,ফেরদৌস আলম জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি
উভয় পক্ষের একজন করে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সকল আসামিকে গ্রেফতার করা হবে।