প্রকাশিত, ২৪-১২-২০২০
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ২৪ ডিসেম্বর, উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৫,ময়মনসিংহ -১০(গফরগাঁও)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফ উদ্দিন বাদল,চেয়ারম্যান, গফরগাঁও উপজেলা পরিষদ।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ উপজেলা স্বেচ্ছাসেবকলীগসহ, অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য পৌরসভার নির্বাচন মেয়র প্রার্থীর পক্ষে
বৃহস্পতিবার গফরগাঁও পৌর এলাকার ৪,৫ ও ৮ নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌছে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
মেয়রপ্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগের এসএম ইকবাল হোসেন সুমনকে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তারা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে এ দিনের প্রচারনায় ছিলেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মজিবুর রহমান স্বপন, স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান খোকন,সাধারন সম্পাদক উত্তম চক্রবর্ত্তী রকেট ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম ইকবাল হোসেন সুমন।
দেশ সময়/আয়নাল ইসলাম,