

প্রকাশিত
আইনাল ইসলাম,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পৌর সভা সহ সবকটি ইউনিয়নে শুক্রবার সকাল ১০,৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কে মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, গত কয়েক বছরের মধ্যে এমন শক্তিশালী কম্পন আর অনুভূত হয়নি।
এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গফরগাঁও উপজেলা হাসপাতাল রোডের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, আমি আমার মুদির দোকানে বসে বেচাকেনা করছিলাম। হঠাৎ দোকানে রাখা মালামাল টলতে শুরু করে উপরে ফ্যানের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভূমিকম্প শুরু হয়েছে, দোকানে থাকা ক্রেতারা ভয় পেয়ে দোকান থেকে বাইরে চলে যায়, সকলেই আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করেন।
তবে কোনো দুর্ঘটনা হয়নি।