
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা
পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’- এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ জুলাই) উপজেলা মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ গফরগাঁও এর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে,
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন ,
গফরগাঁও উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মীম জাহান তন্নীর সভাপতিত্বে,
বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য,প,প কর্মকর্তা, ডাঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তাসনিয়া জাহান সিদ্দিকা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, খালেদা আক্তার সহ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব ও অবদান রাখায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।