
প্রকাশিত, ১২, অক্টোবর,২০২১
আশরাফুল আলম মামুনঃ
হানিফ খান স্টাফ রিপোর্টার,ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর বাজার ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া মাস্টার(৩৪) রসুলপুর বাজার টেলিকম এন্ড লাইব্রেরীর মালিকের কাছ থেকে গতরাতে ৫ লক্ষ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী জানায় রাত আনুমানিক রাত 8 টায় এ দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রসুলপুর বাজার হইতে ২০০ গজ দূরে আগে থেকে উৎপেতে থাকা ডাকাতদল জাকারিয়া মাস্টারকে পথ অবরোধ করে।
এই সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করে ও তার সাথে থাকা বিকাশ ও টেলিকম এর ৫ লাখ টাকার উপরে তার কাছ থেকে ছিনিয়ে নেয় এই সময় ভুক্তভোগী সবাইকে চিনতে পারেন।
ছিনতাইকারীদের কবলে পড়ে জাকারিয়া মাস্টার, নাকে ও পায়ে রক্তাক্ত জখম হলে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান কে অবহিত করলে চেয়ারম্যান থানায় অভিযোগ দায়ের করার জন্য পরামর্শ দেন,
ভুক্তভোগী গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।