গফরগাঁওয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-০৯, ১:৪৬ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় মিলাদ  ও দোয়া অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শ্রমিক দলের আয়োজনে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা, নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় এ মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গফরগাঁও উপজেলার উদ্যোগে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সফল সভাপতি নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় এতিমখানা ও মাদ্রাসার হুজুর ও ছাত্রদের নিয়ে এক মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, শাহ আব্দুল আল মামুন,

উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, শফিক এর সভাপতিত্বে
পৌরসভা শ্রমিক দলের সাবেক আহবায়ক আল আমিন জনির সঞ্চালনায় – বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন,
গফরগাঁও পরিবহন শ্রমিক দল নেতা, রতন মিয়া,
টাঙ্গাবর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও মেম্বার, রইস উদ্দিন, চর আলগি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান মাস্টার, আরিফ আলহাজারী, নজরুল ইসলাম মেম্বার, সহ শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে
দোয়া মাহফিলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম খান এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।