
,
প্রকাশিত,৫মে,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার,
ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে গফরগাঁও উপজেলা ৬ ফার্মেসি মালিককে ৩৮৫০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ০৫ মে, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
ওষুধ প্রশাসন অধিদফতর এতে সহায়তা করে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ কাবেরী রায়, সরকারি ড্রাগ সুপার, আব্দুর রাজ্জাক, উপজেলা ফুড ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস,
নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিকদের জানান, , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, সেলিনা মেডিকেল হল, সামী মেডিকেল হল, ড্রাগ লাইসেন্স ছিল না, হাজী মেডিকেল হল, সুমন মেডিকেল হল, মম মেডিকেল হল সহ জসিম মেডিকেল হল, ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজ রাখা হয়নি।
ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৩টি ফার্মেসিকে ৮ হাজার করে ২৪ হাজার সামী মেডিকেল কে ১০ হাজার সহ ৩৮৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কাবেরী রায় বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশ সময় /আয়নাল ইসলাম