
প্রকাশিত,০৭, এপ্রিল,২০২৩
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রয়াত এমপি, গফরগাঁও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মরহুম ফজলুর সুলতানের ৮,তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (০৭, এপ্রিল) জন্মে জয় প্রাথমিক বিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার সুযোগ্য উত্তরসূরী জেলা বিএনপির সম্মানিত সদস্য, গফরগাঁও বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন ।