

প্রকাশিত
নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিনথিয়া সালটিয়া গ্রামের মোঃ রুবেল মিয়ার মেয়ে। শিশুটির মা সুমি বেগম স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং মানুষের বাসা বাড়িতে কাজ করতেন। গত বুধবার বিকেল থেকে সিনথিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
পরে বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জিআরপি ফাঁড়ি পুলিশ এবং গফরগাঁও থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া বলেন, থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


















আপনার মতামত লিখুন :