
প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
যুবক-যুবতীকে ঋণের চেক বিতরণ করে দিবসটির সূচনা করেন প্রধান অতিথি গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এন এম আব্দুল্লাহ আল মামুন।
এদিন সকাল ১০টায় উপজেলার বিভিন্ন যুব সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ মতিন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ সহ সফল আত্মকর্মী, যুব সংগঠকদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।