
প্রকাশিত,২১ এপ্রিল, ২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
গফরগাঁওয়ে, দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা,
ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহিনুর (১৬) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৫টার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
শাহিনুর এই গ্রামের সবুজ মিয়ার মেয়ে এবং স্থানীয় খারুয়া বড়াইল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিনুর তিন ভাইবোনের মধ্যে মেঝো। শাহিনুরের পিতা ও বড়ভাই ঢাকায় থাকে।
বাড়িতে শাহিনুর , তার মা ও চার বছর বয়সী ছোট ভাই ছিল। বুধবার বিকাল ৫টার দিকে শাহিনুরের মা বাইরে থেকে শাহিনুরের ঘরে গিয়ে দেখেন তার মেয়ে ফ্যানের পাখায় গলায় ওড়না ঝুলিয়ে ফাঁসিতে ঝুলছে।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।