

প্রকাশিত
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন শেখ (৫৯) নামে সাবেক এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন শেখ বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জোহরের নামাজ আদায় শেষে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
গফরগাঁও জিআরপি ফাঁড়ি-এর এটিএসআই কামাল হোসেন জানান, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


















আপনার মতামত লিখুন :