
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন কার্যক্রমের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ) সকাল ১১,টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জামাল উদ্দিন, এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) , এন এম আব্দুল্লাহ আল মামুন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (MODC) ডাঃ তানিয়া সুলতানার সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোফাখখারুল ইসলাম।
গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ আরিফ আকন্দ,
গফরগাঁও উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মীম জাহান তন্নী।
গফরগাঁও সমাজকল্যাণ অফিসার ওয়াহিদুজ্জামান,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
উপজেলা সেনেটারী ইন্সপেক্টর, আব্দুল কুদ্দুস,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম সহ সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাস থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিন, (টিসিভি) ক্যাম্পেইন পরিচালিত হবে। জন্মনিবন্ধন যাচাই সাপেক্ষে ‘াধীবঢ়র’ অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে এই টিকা প্রদান করা হবে। টাইফয়েড প্রতিরোধে এ টিকা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।