গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথকার্ড বিতরণ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-২৪, ১১:০৯ অপরাহ্ন /
গফরগাঁওয়ে  জুলাই গণঅভ্যুত্থানে আহত ও  যোদ্ধাদের  চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথকার্ড বিতরণ,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা
সারাদেশের ন্যায় সরকারি হাসপাতালে বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথকার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪জুন) গফরগাঁও উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা সরকারি হাসপাতালের আয়োজনে এ হেলথকার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় অভ্যুত্থানে আহত ১৭ জন যোদ্ধার মধ্যে উপস্থিত ৯,জনের হাতে হেলথ কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন,।

গত বছরের জুলাই ছাত্র,জনতা গণ আন্দোলনের সময় উপজেলার ১৭ জন সক্রিয় অংশগ্রহণ কারী যোদ্ধা ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে আহত হন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম।

সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন।
এ সময়ে গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আয়নাল ইসলাম,
গফরগাঁও প্রেস ক্লাবের আহবায়ক মোহাম্মদ রুবেল সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন
বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলা ও উপজেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানা গেছে।
অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।

হেলথ কার্ড বিতরণ কালে ডাঃ জামাল উদ্দিন বলেন, ‘এই হেলথ কার্ড থাকার অর্থ হলো এক বছর পরে হোক, দু’বছর পরে হোক যে কোনো সময় দেশের যেকোনো সরকারি হাসপাতালে কার্ডধারীরা চিকিৎসা পাবেন। এই কার্ড সবসময়ই থাকবে।’